ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

মো. মাসুম বিল্লাহ

মে ৩০, ২০২৩, ০২:০৩ পিএম

পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ মে) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে ৩০ গ্রাম ৬৪৩ পুরিয়া হেরোইন, ৯ হাজার ৬৬৮ পিস ইয়াবা, ৫৫ কেজি ৬৭০ গ্রাম গাঁজা, ১০ বোতল বিদেশি মদ, ৭৫০ মিলিলিটার দেশিমদ ও ২০টি নেশা-জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

এইচআর

Link copied!