ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শাহজালালের থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৪:৫৫ পিএম

শাহজালালের থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্যে দ্রুতগতিতে এগিয়ে চলছে প্রস্তুতির কাজ। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় সব উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার (২০ জুলাই) দুপুরে সিভিল অ্যাভিয়েশন এবং এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক এক কর্মশালায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার দায়িত্ব জাপানের একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের লক্ষ্যে চুক্তি সই হতে পারে।

কর্মশালায় বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ সময় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমকর্মীদের বিমানবন্দর এলাকায় ড্রোন ব্যবহার না করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি জানানো হয়, বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করতে চলতি বছরের মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এন্টি ড্রোন সিস্টেম কেনা হবে।

এ ছাড়া বেবিচক জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) স্থাপনের ফলে দেশের সমুদ্রসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজ থেকে ফ্লাইট চার্জ বাবদ আদায় বাড়বে। এর মাধ্যমে প্রতি বছর প্রায় ৮ শতাংশ রাজস্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

এম জি

Link copied!