ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় ফের জলাবদ্ধতার শঙ্কা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৩:৩২ পিএম

৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় ফের জলাবদ্ধতার শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের সাত বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে রাজধানী ঢাকার নিচু এলাকাসহ বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কয়েকটি স্থানে ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, অতিবৃষ্টির প্রভাবে রাজধানীর নিচু এলাকাসহ বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এর ফলে নগরজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে যান চলাচলেও সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে।

এর আগে গত সপ্তাহে টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। জলাবদ্ধতায় নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়, সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটে এবং কয়েকটি এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটে। এ পরিস্থিতিতে নতুন করে ভারী বর্ষণের পূর্বাভাসকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এম জি
 

Link copied!