ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪০

মো. মাসুম বিল্লাহ

জুন ৪, ২০২৩, ০১:৩৪ পিএম

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ৭৫৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৮৭০ গ্রাম গাঁজা, ৫৩ গ্রাম হেরোইন, নয় বোতল ফেনসিডিল ও এক বোতল দেশী মদ উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

এইচআর

Link copied!