ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে র‍্যাব সদস্য

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১২:০২ পিএম

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে র‍্যাব সদস্য

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব খুইয়েছেন সোহাগ মিয়া (২৭) নামে এক র‍্যাব সদস্য। তিনি বর্তমানে র‍্যাব-১ এ কর্মরত আছেন বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

তার সহকর্মী র‍্যাব সদস্য শামসু জানান, ছুটি শেষে গাজীপুরের একটি বাসে করে ক্যাম্পে ফিরছিলেন সোহাগ মিয়া। এ সময় প্রতারক চক্র সুকৌশলে টিস্যু পেপারের মধ্যে নেশা জাতীয় কোনোকিছু দিয়ে তাকে অসুস্থ করে তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে কেটে পড়ে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বলেন, রাত পৌনে একটার দিকে অজ্ঞান পার্টির কবলে পড়া এক র‍্যাব সদস্যকে অসুস্থ অবস্থায় মেডিকেলে নিয়ে আসা হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

ইএইচ

Link copied!