ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৭

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০১:৩৯ পিএম

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৭

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, নগদ অর্থ এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগের ৩৫ জন, লালবাগ বিভাগের ৩৭ জন, ওয়ারী বিভাগের ৯০ জন, মতিঝিল বিভাগের ৬৭ জন, তেজগাঁও বিভাগের ৭১ জন, মিরপুর বিভাগের ১০৫ জন, গুলশান বিভাগের ২৪ জন, উত্তরা বিভাগের ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগের অভিযানে ১৭ জন রয়েছেন।

অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা এবং ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয়েছে ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), একটি হ্যান্ড পাঞ্চ মেশিন এবং নগদ ৮ লাখ ৪০ হাজার টাকা।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদক উদ্ধার, অপরাধ দমন এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে একযোগে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট থানাগুলোতে পৃথকভাবে ৩৬টি মামলা রুজু করা হয়েছে।

এএন

Link copied!