ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
ওবায়দুল কাদের

লক্কড়-ঝক্কড় গাড়ি আমাদের উন্নয়নকে লজ্জা দেয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২১, ২০২৪, ০২:২১ পিএম

লক্কড়-ঝক্কড় গাড়ি আমাদের উন্নয়নকে লজ্জা দেয়

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, লক্কড়-ঝক্কড় গাড়িগুলো আমাদের উন্নয়নকে লজ্জা দেয়। তাই এমন লজ্জা থেকে মুক্তি দিতে পরিবহণ মালিকদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, যখন বিদেশিরা বাংলাদেশে আসে এবং আমাদের লক্কর-ঝক্কর গাড়ি দেখে, তখন আমাদের খুব লজ্জা হয়। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে। পরিবহন মালিকদের এদিকে নজর দিতে হবে।

ঈদে সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বৃহস্পতিবার (২১ মার্চ) বিআরটিএ ভবনে প্রস্তুতিমূলক সভায় এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, গরিবদের জন্য দরদ উথলে উঠার কথা বলে অনেক জনপ্রতিনিধি মহাসড়কে থ্রি হুইলার চলাচলের পক্ষে। তবে এমন বাহনই মানুষের জীবন হারানোর কারণ। মোটরসাইকেল চলাচলের জন্য নতুন নীতিমালা প্রয়োজন বলেও এ সময় উল্লেখ করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

এর আগে, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ঈদের আগের তিনদিন ও পরের দিন মহাসড়কে সকল নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

শ্রমিক নেতা ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, বর্তমানে অধিকাংশ দুর্ঘটনাই মোটরসাইকেলের কারণে হচ্ছে। ঈদের সময় এ বিষয়ে কঠোর থাকার আহ্বান জানান তিনি।

বিআরইউ
 

Link copied!