ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রিকশাচালকের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৯, ২০২৪, ১২:৫৪ এএম

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রিকশাচালকের

রাজধানীর ডেমরা এলাকার একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. এরশাদ (২৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত এরশাদ শেরপুর সদরের ধলাভাঙ্গা গ্রামের ফকির মাহমুদের ছেলে। 
নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, তার স্বামী ব্যাটারিচালিত অটোরিকশার চালক। মাহবুব মিয়ার রিকশার গ্যারেজে তার রিকশার ব্যাটারিতে চার্জ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ইএইচ

Link copied!