ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হঠাৎ ডিএমপিতে যুগ্ম কমিশনার ও উপকমিশনার পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৫, ২০২৪, ১০:৪৮ পিএম

হঠাৎ ডিএমপিতে যুগ্ম কমিশনার ও উপকমিশনার পদে রদবদল

ডিএমপি যুগ্ম কমিশনার ও উপকমিশনারের বেশ কিছু পদে রদবদল হয়েছে। 

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক তিন আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি উপকমিশনার ইসরাইল হাওলাদারকে ডিএমপির যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) (ক্রাইম), ডিএমপির উপকমিশনার মো. মাসুদ করিমকে ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রান্সপোর্ট), ডিএমপির উপকমিশনার খোন্দকার নজমুল হাসানকে ডিএমপির যুগ্ম কমিশনার (পিওএম), ডিএমপির উপ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে ডিএমপির যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) (অপারেশন), ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে ডিএমপির লালবাগ বিভাগের উপ কমিশনার, ডিএমপির উপ কমিশনার রনওক জাহানকে ডিএমপির রমনা বিভাগের (ট্রাফিক) উপ কমিশনার এবং তেজগাঁও বিভাগের উপ কমিশনার মো. রিয়াজুল হককে গুলশান বিভাগের উপ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

অপর এক আদেশে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির যুগ্ম কমিশনার সদরদপ্তরে সংযুক্ত, ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা, ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রান্সপোর্ট) এবিএম মাসুদ হোসেন, ডিএমপির যুগ্ম কমিশনার আসমা সিদ্দিকা মিলিকে (পিওএম) ডিএমপির যুগ্ম কমিশনার সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ডিএমপির রমনা বিভাগ উপকমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেনকে ডিএমপির সদরদপ্তরে উপকমিশনার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

ইএইচ

Link copied!