ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৬

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৫, ০৩:৫১ পিএম

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৬

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার (২৪ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (২৩ মে) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- জিহাদ (২৬), হেলাল(২৫), ফাইয়াজ খান (৬০), মামুন (২০), রনি (২৮) ও লিটন (৩০)। গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ২ জন ও পরোয়ানভুক্ত আসামি ৪ জন।

গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরএস

Link copied!