ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাদিকের ‘উচ্চ বংশীয়’ ব্রাহমা গরু খলিলের দোকানে কেজি দরে বিক্রি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৮:১৪ পিএম

সাদিকের ‘উচ্চ বংশীয়’ ব্রাহমা গরু খলিলের দোকানে কেজি দরে বিক্রি

রাজধানীর খিলগাঁওয়ের খলিল গোস্ত বিতানে আলোচিত সাদিক অ্যাগ্রোর ‘উচ্চ বংশীয়’ ব্রাহমা জাতের গরুর মাংস কেজি দরে বিক্রি করা হয়েছে। 

শুক্রবার এখানে প্রতি কেজি ১২০০ টাকায় গরুর মাংস বিক্রি করা হয়।

মাংস কিনতে আসা এক ক্রেতা বলেন, “সাধারণত কোরবানির সময়ে এই জাতের গরু পাওয়া যায় না। তবে এবার কেজি দরে বিক্রির সুযোগ পেয়েছি।” 

আরেক ক্রেতা বলেন, “গরু, মহিষ ও খাসির মাংস খাইেছি, কিন্তু ব্রাহমা জাতের মাংস কখনও খাইনি। পরিবারের জন্য স্বাদ নেওয়ার উদ্দেশ্যে নিচ্ছি।” 
দর্শনার্থীরা জানিয়েছেন, শিংবিহীন এই গরুগুলোর মাথার ওজন প্রায় এক মণ এবং কুঁজের অংশে রয়েছে ২০-২৫ কেজি মাংস। সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে মানুষ মাংস কেনার অপেক্ষায় ছিলেন।

খলিল গোস্ত বিতানের মালিক খলিলুর রহমান জানান, নিলামের মাধ্যমে তিনি পাঁচটি ব্রাহমা গরু সংগ্রহ করেছেন। নিলামে ১১ জন অংশগ্রহণকারী থাকলেও বিভিন্ন দামে গরুগুলো ক্রয় করা হয়। এরপর জনসমক্ষে মাংস কেটে সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম দামে বিক্রি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, ২০২১ সালের জুলাই মাসে করোনা মহামারির সময় জাল কাগজপত্র ব্যবহার করে সাদিক অ্যাগ্রো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৮টি ব্রাহমা গরু আমদানি করেছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই গরুগুলো আটক হয়। সাদিক অ্যাগ্রো আমদানি করার জন্য তিনটি জাল নথি জমা দিয়েছিল, যা শুল্ক কর্মকর্তারা শনাক্ত করেন। চলতি বছরের শুরুতে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে ওই গরুগুলোর মধ্যে ১৫টি আবার সাদিক অ্যাগ্রোর কাছে পৌঁছেছে কিনা, তা নিয়ে দুদক অনুসন্ধান করছে।

ইএইচ

Link copied!