ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬
সুপারকম্পিউটার

আবারও ফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০৫:২৬ পিএম

আবারও ফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ফ্রান্স

বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষে ৪৮ দলের আসরটি এখন ৩২ দলে নেমে এসেছে। রাউন্ড অব থার্টি টুর সমীকরণ নিশ্চিত হওয়ার পর কোন দল কতদূর যেতে পারে, তা নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার। গাণিতিক এই মডেলের হিসাব অনুযায়ী, এবারও ফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ফ্রান্স।

অপটার সর্বশেষ পূর্বাভাসে ট্রফি জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকে। কিলিয়ান এমবাপ্পেদের শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা ৮১.৫ শতাংশ, কোয়ার্টার ফাইনালে ৫৮.৩ শতাংশ, সেমিফাইনালে ৪২.৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮.৪ শতাংশ। তবে শিরোপা জয়ের ক্ষেত্রে সব দলের চেয়ে ফ্রান্সের সম্ভাবনা সবচেয়ে বেশি, যা প্রায় ১৮.৭ শতাংশ।

অন্যদিকে নকআউট পর্বের বিভিন্ন ধাপ পার হওয়ার পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাউন্ড অব থার্টি টুতে কেপ ভার্দের মুখোমুখি হতে যাওয়া লিওনেল মেসিদের শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা ৮৯.২ শতাংশ। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে ৭০.৫ শতাংশ, সেমিফাইনালে ৪৯.৬ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ৩০ শতাংশ, যা সব দলের মধ্যে সর্বোচ্চ। সুপারকম্পিউটারের তথ্য অনুযায়ী, ফাইনালে ওঠার সবচেয়ে বড় দাবিদার আর্জেন্টিনা হলেও শিরোপা জেতার লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ফ্রান্স।

এদিকে বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় ১৩.৫ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন। এরপর যথাক্রমে রয়েছে ইংল্যান্ড (৯.৭%) এবং ব্রাজিল (৬.৫%)।

এ ছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে নেদারল্যান্ডসের শিরোপা জয়ের সম্ভাবনা ৫.১ শতাংশ, পর্তুগালের ৪.৭ শতাংশ এবং জার্মানির ৪.৪ শতাংশ। সম্ভাব্য অঘটন ঘটানোর তালিকায় রাখা হয়েছে কলম্বিয়া (৩.২%), নরওয়ে (৩%), স্বাগতিক যুক্তরাষ্ট্র (২.৫%) ও সুইজারল্যান্ডকে (২.২%)।

তিন স্বাগতিক দেশের অন্যতম মেক্সিকোর ট্রফি জয়ের সম্ভাবনা ১.৮ শতাংশ। গত বিশ্বকাপের চমক মরক্কো এবং বেলজিয়ামের সম্ভাবনা সমান ১.৬ শতাংশ এবং এশিয়ার অন্যতম পরাশক্তি জাপানের সম্ভাবনা ধরা হয়েছে মাত্র ১ শতাংশ। তবে এসবই কেবল গাণিতিক হিসাব, মাঠের ৯০ মিনিটের লড়াইয়ে যেকোনো সময়ই বদলে যেতে পারে এই পূর্বাভাস।

জেএইচআর

Link copied!