ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গোয়াইনঘাটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মহা সমাবেশ অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৬, ০৪:৫০ পিএম

গোয়াইনঘাটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মহা সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার ৫ম বার্ষিক মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, তৃণমূলের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গ্রাম পুলিশ অনন্য ভূমিকা রাখছে। গ্রামীণ সুরক্ষায় তারা প্রশাসনের মূল চালিকাশক্তি। সঠিক মূল্যায়ন ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এই বাহিনীর কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান বাজার পরিস্থিতিতে গ্রাম পুলিশদের কষ্টের কথা তুলে ধরে বলেন, গোয়াইনঘাট উপজেলার বিশাল আয়তনে মাত্র ১০৩ জন গ্রাম পুলিশ দিনরাত মাঠ পর্যায়ে কাজ করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে মাত্র ৭,৫০০ টাকা মাসিক বেতনে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করা অসম্ভব। বক্তারা অবিলম্বে গ্রাম পুলিশদের বেতন বৃদ্ধি এবং এই চাকরি জাতীয়করণের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকারসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মো. শাহ আলম ও মো. জিয়া উদ্দিন।

জেএইচআর

Link copied!