সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি)
জুলাই ২৮, ২০২৬, ০৪:৫৪ পিএম
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইউছুপ হাসান।
সভায় উপজেলার তিনটি ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ডাকাতি ও সড়ক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ২৯৯ নং সংসদীয় আসনের এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরিদ আহম্মদ।
এছাড়াও রাজস্থলী থানার উপ-পরিদর্শক মোঃ নুরুজ্জামান, চন্দ্রঘোনা থানার উপ-পরিদর্শক আক্তারুজ্জামান, হেডম্যান প্রেমা তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা এবং সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা এতে অংশ নেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ইউছুপ হাসান বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকল দপ্তরকে আরও আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদক, সার ও বীজ মনিটরিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের একযোগে মাঠে থাকার আহ্বান জানান।
সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
জেএইচআর