ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা

বরিশাল ব্যুরো 

বরিশাল ব্যুরো 

জুলাই ৬, ২০২২, ০৫:০৫ পিএম

বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা

বরিশালে মেয়াদোত্তীর্ণ এবং ডাক্তারদের দেয়া বিনামূল্যের স্যাম্পল ওষধু বিক্রির দায়ে নগরীর দুটি ফার্মেসিতে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়েছেন। এ সময় দুই ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের স্যাম্পল ওষধু জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ সোয়াইব মিয়ার নেতৃত্বে বুধবার এই অভিযান পরিচালনা করা হয়। 

তিনি জানান, দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ ছিলো। তার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই দুটি ফার্মেসি থেকে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ এবং ডাক্তারদের প্রদর্শনের জন্য দেয়া স্যাম্পল (নমুনা) ওষুধ জব্দ করা হয়। মেয়াদোত্তীর্ণ এবং ডাক্তারদের দেয়া বিনামূল্যের স্যাম্পল ওষধু বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শন করায় ওই দুটি ফার্মেসি থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

কেএস 

Link copied!