ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দক্ষ নার্স তৈরিতে ফিলিপাইনের সঙ্গে জিয়াউদ্দিন হায়দারের উদ্যোগ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুলাই ২১, ২০২৬, ১২:৩০ এএম

দক্ষ নার্স তৈরিতে ফিলিপাইনের সঙ্গে জিয়াউদ্দিন হায়দারের উদ্যোগ

বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে বাংলাদেশ সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অভিবাসী কর্মী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সমন্বয়ে এই প্রতিনিধিদলটি গঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা ও পেশার উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি নার্স ও মিডওয়াইফদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ফিলিপাইনের সফল অভিজ্ঞতা, দক্ষতা উন্নয়ন পদ্ধতি এবং নীতিগত কাঠামো সম্পর্কে ধারণা নিয়ে তা বাংলাদেশের স্বাস্থ্যখাতে প্রয়োগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে দেশটির নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান, লাইসেন্সিং ব্যবস্থা, নিয়ন্ত্রক কাঠামো, স্বাস্থ্যকর্মীদের পেশাগত উন্নয়ন এবং কমিউনিটি পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে নার্স ও মিডওয়াইফদের ভূমিকা তুলে ধরা হয়।

এ সময় বাংলাদেশের প্রতিনিধিদল জানায়, সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে এবং এ ক্ষেত্রে ফিলিপাইনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অপরদিকে অভিবাসী কর্মী মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী স্বাস্থ্যকর্মী প্রস্তুত করা, ভাষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করা এবং সরকার-সরকার (জি-টু-জি) ভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকে দক্ষ বাংলাদেশি নার্স ও মিডওয়াইফদের জন্য নতুন নতুন আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনাও আলোচনা করা হয়।

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের অন্যতম অগ্রাধিকার হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং আন্তর্জাতিক মানের দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তোলা। নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার উন্নয়নের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান যেমনি বাড়বে, তেমনি বিদেশের শ্রমবাজারেও বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

তিনি আরও উল্লেখ করেন, ফিলিপাইনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাংলাদেশের স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং দক্ষ জনশক্তি তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈঠক শেষে উভয় পক্ষ স্বাস্থ্যখাতে মানবসম্পদ উন্নয়ন, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর বাংলাদেশের স্বাস্থ্যখাতের চলমান সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি দক্ষ স্বাস্থ্যকর্মীদের জন্য বৈশ্বিক কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!