ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হাঁসের বাচ্চা ফেরত দেওয়া নিয়ে সংঘর্ষ, লাঠির আঘাতে যুবক নিহত

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুলাই ২১, ২০২৬, ১২:১৬ এএম

হাঁসের বাচ্চা ফেরত দেওয়া নিয়ে সংঘর্ষ, লাঠির আঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ক্রয়কৃত হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবেশী দুধ মিয়া ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার সকাল প্রায় ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে এবং তিনি তিন সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন দুধ মিয়া ও তাঁর স্ত্রী মোহাম্মদ আলীর কাছে ছয়টি হাঁসের বাচ্চা বিক্রি করেন। বাড়িতে নেওয়ার পর দুটি বাচ্চা মারা গেলে মোহাম্মদ আলী অবশিষ্ট বাচ্চাগুলো ফেরত দিয়ে টাকা চাইতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে দুধ মিয়া ঘর থেকে একটি লাঠি এনে মোহাম্মদ আলীর কোমরে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে দুধ মিয়ার স্ত্রী একই লাঠি দিয়ে তাঁর মাথা ও ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হাঁসের বাচ্চা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!