ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দুই সতীনের ভোট যুদ্ধ, একজনকে ডিভোর্স

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২২, ১২:৩৭ পিএম

দুই সতীনের ভোট যুদ্ধ, একজনকে ডিভোর্স

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে বাগমারার মাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল হকের দুই স্ত্রী নাছিমা বিবি ও ফিরোজা খাতুন প্রার্থী হয়েছেন। দুই সতীনের মধ্যে ভোট যুদ্ধে ছোট স্ত্রীকে সমর্থন দিলেও জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বড় স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন রেজাউল হক।

চেয়ারম্যান রেজাউল আওয়ামী লীগের স্থানীয় এমপি এনামুল হকের ছোট ভাই। শুক্রবার তিনি নিজের সামাজকি যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে জানান, অবাধ্য নাছিমাকে তিনি ডিভোর্স দিয়েছেন। 

এছাড়া শনিবার সন্ধ্যায় রেজাউল হক তার নিজ কার্যালয়ে ইউপির সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডেকে প্রথম স্ত্রীকে তালাক দেয়ার বিষয়টি জানান।

১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাছিমা ও ফিরোজা দুইজনেই প্রচারণা শুরু করেন। নাছিমাকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য বলেন রেজাউল। কিন্তু নাছিমা অনড়। তাই, রেজাউল শুক্রবার তাকে ডিভোর্স দেন। রেজাউল হকের প্রথম স্ত্রী নাছিমা বিবি মাড়িয়া ইউনিয়নের শিকদারী এলাকায় রেজাউল হকের নিজস্ব বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী ফিরোজা খাতুন বাগমারা উপজেলা পরিষদের ভবানীগঞ্জের একটি ভাড়া বাড়িতে থাকেন। নির্বাচনে প্রার্থী হওয়ার আগে দুইজনের কাউকেই সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

নাছিমা বিবি বলেন, তিনি তালাকের বিষয়টি শুনেছেন। তবে এখনো কোনো কাগজ পাননি। বর্তমানে তিনি রেজাউল হকের সেই বাড়িতেই আছেন এবং সেখানেই থাকবেন বলে জানিয়েছেন। নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলেও নিশ্চিতভাবে বলেছেন তিনি। জয়-পরাজয় ও ভোটের ব্যবধানই প্রমাণ করবে চেয়ারম্যানের কোনো স্ত্রী কত জনপ্রিয়।

জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদের নির্বাচন হবে। নির্বাচনে বাগমারা, মোহনপুর ও দুর্গাপুরে সংরক্ষিত সদস্য পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মাড়িয়া ইউপির চেয়ারম্যানের দুই স্ত্রী নাছিমা বিবি ও ফিরোজা খাতুন প্রার্থী হয়েছেন। অন্য পাঁচ প্রার্থী হলেন পারুল বিবি, সুলতানা পারভীন, রাবেয়া খাতুন, লাল বানু ও নারগিস বিবি।

এআই

Link copied!