ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল ওজনে কম দেওয়ায় জরিমানা

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৬:৩৮ পিএম

খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল ওজনে কম দেওয়ায় জরিমানা

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজির চাল ক্রেতাদের প্রত্যেককে ৩০ কেজির জায়গায় ২ থেকে ৩ কেজি ওজনে কম দেওয়া ও টাকা বেশি নেওয়ার অভিযোগে দুই ডিলারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ইদিলপুর ইউনিয়নের নতুন বাজারের ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল,কার্ডধারী উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইদিলপুর ইউনিয়নের দুই ডিলার ১৫ টাকা কেজি দরের চাল ওজনে কম দিয়ে প্রতিজনকে ৩০ কেজির স্থলে ২৭-২৮ কেজি করে দিচ্ছিলেন এবং ৪৫০ টাকার চাল ২০ টাকা বাড়িয়ে ৪৭০ টাকা নিচ্ছিলেন। ওজনে কম দেওয়ার ও টাকা বেশি নেওয়ার বিষয়টি স্থানীয় লোকজন প্রশাসনকে জানালে সোমবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত। ওজনে চাল কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিলার মো. রুবেল হাওলাদার ও জাকির এন্টারপ্রাইজকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত বলেন, ‍‍`খাদ্যবান্ধব চাল‍‍` বিক্রয়ে অনিয়ম হচ্ছে, অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ডিলার ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি চাল দিচ্ছে এবং ৪৫০ টাকার স্থলে ৪৭০ টাকা নিচ্ছে। অভিযোগ প্রমাণ হওয়ায় দুই ডিলারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। পরবর্তীতে অতিরিক্ত টাকা ফেরত ও বকেয়া চাল বিতরণ করা হয়ছে।

কেএস 

Link copied!