ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামে একসঙ্গে ছয় সন্তানের জন্ম, দেড় ঘণ্টা পর মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২১, ২০২২, ০১:০৮ এএম

চট্টগ্রামে একসঙ্গে ছয় সন্তানের জন্ম, দেড় ঘণ্টা পর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে একসঙ্গে ছয় সন্তান জন্ম দিয়েছেন তাসলিমা আকতার নামে এক নারী।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সেবা ক্লিনিক ও নার্সিং হোম নামের বেসরকারি একটি হাসপাতালে নরমাল ডেলিভারিতে এসব নবজাতকের জন্ম হয়। তবে দেড় ঘণ্টা পর ছয় নবজাতকই মারা যায়।

হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. উম্মে ফাতেমা তুজ জোহরার তত্ত্বাবধানে এসব বাচ্চা জন্ম নেয়। ছয় নবজাতকের পিতা দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুলা বাপের বাড়ির বাসিন্দা।

চিকিৎসক উম্মে ফাতেমা তুজ জোহরা জানিয়েছেন, অপরিণত হওয়ায় দেড় ঘণ্টা জীবিত থাকার পর মারা যায় ছয় নবজাতক। চারটি ছেলে ও দুটি মেয়ে ছিল। তাদের ওজন ছিল ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে। প্রসূতি সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

Link copied!