ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ছেলেকে হাজতে রাখতে চান মা

ফুলছ‌ড়ি (গাইবান্ধ) প্রতিনিধি:

ফুলছ‌ড়ি (গাইবান্ধ) প্রতিনিধি:

জানুয়ারি ৩০, ২০২৩, ০২:৪৫ পিএম

ছেলেকে হাজতে রাখতে চান মা

গাইবান্ধার ফুলছড়িতে আল আমিন (২২) নামের এক মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে ছেলেকে জেল হাজতে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছেন এক মা।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে লিখিত এই আবেদন করেন ওই মা। ভুক্তভোগী ওই মায়ের নাম আলেতন বেগম। তিনি উপজেলার উদাখালি ইউনিয়নে পশ্চিম উদাখালী গ্রামের আব্দুল মান্নন মিয়ার স্ত্রী।

এসময় আলেতন বেগম বলেন, ঢাকায় ইট ভাটাতে কাজ করে ছেলে আল আমিনকে এস এস সি পর্যন্ত পড়ালেখা করিয়েছেন। ভাল ও সুন্দর মেয়ে দেখে বিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ এলাকার নেশাগ্রস্ত ছেলেদের সা‌থে ঘু‌রে আল আমিন এখন নেশা করা ছাড়া থাকতে পারেনা। গাজা খেয়ে বউকে অত্যাচার করার কারণে আল আমিনের সংসার ভেঙ্গে গেছে। ঋণ নিয়ে ওর বউকে বিদায় করতে হয়েছে।

এসব কথা বল‌তেই হাউমাউ করে কে‌দে ও‌ঠেন মা আলেতন বেগম। কেঁদে কেঁদে বলেন, একসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আমার আল-আমিন। ওর নেশার টাকা জোগাড় করতে ৭০ বছর বয়সী আমার বৃদ্ধ স্বামী কামলা (কৃষাণ) দেয় আজও। নেশার টাকা না দিতে পারলে আমাদেরকে আলামিন মারধর করে। আমরা ওর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। তাই ওকে ভাল করার জন্য জেল হাজতে দিতে চাই। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান "দৈ‌নিক আমার সংবাদ " কে ব‌লেন বলেন, এরকম ঘটনা খুব দুঃখজনক এবং আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়ার বিধান র‌য়ে‌ছে।

তদন্ত ক‌রে ব্যবস্থা নেবার কথা জানান  তি‌নি ।

আরএস

Link copied!