ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাবার সামনেই অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ প্রতিনিধি:

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৬:৫০ পিএম

বাবার সামনেই অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জে মোটরসাইকেল থেকে নেমে স্কুলে ঢোকার জন্য রাস্তা পার হতেই বাবার সামনেই অটোরিক্সার ধাক্কায় মো. সিফাত রহমান (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের পুরাতন বগুড়া রোডের বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বাবা আব্দুল আল মামুনের মটরসাইকেল যোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে আসে সিফাত। মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় কাঠেরপুল থেকে শহরের দিকে যাওয়ার সময় একটি অটোরিক্সা সিফাত রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফাতের মৃত্যু হয়। 

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিক্সার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অটোরিক্সাটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবাররের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরএস

Link copied!