ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাবুবাস ও দীক্ষাগ্রহন অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি:

পবিপ্রবি প্রতিনিধি:

মার্চ ১১, ২০২৩, ০৫:৪২ পিএম

পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাবুবাস ও দীক্ষাগ্রহন অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভারদের বার্ষিক তাবুবাস ও দীক্ষা গ্রহন অনুষ্ঠান-২০২৩ আয়োজিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শহীদ মিনারের সম্মুখে এ দীক্ষা অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অঃদাঃ) প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সভাপতিত্বে দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। একই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান।

এ দীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ৭৩ জন রোভার সহচর স্তর থেকে সদস্য স্তরে উন্নীত হন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রোভার স্কাউট গ্রুপ সভাপতি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত দীক্ষা অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান। এর আগে রোভারগণ রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাবু বাস করেন।

দীক্ষা অনুষ্ঠানে রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান রোভারদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও স্বদিচ্ছায় বাংলাদেশ স্কাউট আজ সমগ্র বিশ্বে একটি অনন্য স্থান লাভ করেছে। পবিপ্রবি রোভার স্কাউট খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় তাদের সাফল্যের ছাপ রেখেছে, আশা করছি এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, রোভার স্কাউট লিডার(আরএসএল), সিনিয়র রোভারমেটদের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সভাপতি ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, মেধা, মনন ও মানবিক গুণাবলি বিকাশের এক মাধ্যম হলো রোভার স্কাউট। সেবার ব্রত হয়ে রোভার সদস্যরা বরাবরের মতো সামাজিক ও জাতীয় স্বার্থে যেভাবে এগিয়ে এসেছে তার ধারাবাহিকতা বজায় রেখে পবিপ্রবি রোভার স্কাউট সামনের দিকে অগ্রসর হবে সেই আশাই ব্যক্ত করছি।

অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর সমাপ্তি পর্যায়ের শিক্ষার্থীদের সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ মহসিন, ফিল্ড অফিসার ও লিডার ট্রেইনার মোঃ গোলাম মাসুদ, পটুয়াখালী জেলা রোভারের সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!