ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানীর অভিযোগ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৩, ০৭:৪৪ পিএম

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানীর অভিযোগ

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না-রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বির বিরুদ্ধে এক গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৩ মার্চ) রাতে কাউখালীর হরিণধরা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সেই রাতেই কাউখালী থানায় নির্যাতিতা নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

নির্যাতিতা গৃহবধূর কাছ থেকে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় স্বামী বাজারে গেলে বাসায় একা পেয়ে গৃহবধূকে জোরপূর্বক শারিরীক সম্পর্ক স্থাপনে চেষ্টা চালায় ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি। পরে ওই নারী চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এলে রাব্বি ওখান থেকে পালিয়ে যায়।

মামলার বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ওসি মো. জাকারিয়া বলেন, ভিকটিম নারী ও তার স্বামী থানায় উপস্থিত হয়ে শ্লীলতাহানী ও কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ফজলে রাব্বিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে আসামি ঘটনার পর থেকে পালাতক রয়েছে।

এআরএস

Link copied!