ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় অ্যালকোহল পানে মৃত্যু ৫, অসুস্থ ৪

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

এপ্রিল ২৪, ২০২৩, ১২:০৪ পিএম

কুষ্টিয়ায় অ্যালকোহল পানে মৃত্যু ৫, অসুস্থ ৪

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু হয়েছে  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৪ জন। 

সোমবার (২৪ এপ্রিল) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

মৃত ব্যক্তিরা  হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হানিফের ছেলে রতন (২১) ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭), মশান বারুইপাড়া এলাকার খলিলের পুত্র সবুজ (২৪) রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।  এছাড়াও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় (২১) নামে  আরও একজনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তাপস কুমার সরকার জানান, বিষাক্ত অ্যালকোহল পানে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন। তারা বিভিন্ন এলাকার বাসিন্দা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, রাতে জেলার বিভিন্ন স্থানে অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শাহিন, রতন, সিফাত উল্লাহ, সবুজ ও হৃদয় নামের পাঁচজন মারা যান। 

ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

এইচআর 
 

Link copied!