ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘূর্ণিঝড় ‘মোখা’: মেঘনা পাড়ে প্রচারণায় এমপি মুকুল

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

মে ১৩, ২০২৩, ০৭:৫৪ পিএম

ঘূর্ণিঝড় ‘মোখা’: মেঘনা পাড়ে প্রচারণায় এমপি মুকুল

ঘূর্ণিঝড় মোখা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট মেঘনার পাড় এলাকায় প্রচারণা চালাচ্ছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রচারণা চালান তিনি।

মেঘনা নদীর পাড় এলাকায় ঝুঁকিপূর্ণ বসতঘরে থাকা পরিবারগুলোকে ঘূর্ণিঝড় ‘মোখা’ বিষয়ে সচেতন করাসহ রাতে সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য বলেন এমপি মুকুল।

মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে  দুর্যোগেও আপনাদের পাশে আছি। আমার মা বাবা নেই। আপনারাই আমার মা বাবা। আপনারাই আমার সব। আপনাদেরকে মা বাবা হিসেবে সবসময় সেবা দিয়ে আসছি। এ সময় ঘূর্ণিঝড় মোখা থেকে সতর্ক থাকার কথা বলেন তিনি।

এ সময় টবগী ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, হাসাননগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী ও সিপিপি কর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরএস
 

Link copied!