ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পবিপ্রবিতে কৃষক প্রশিক্ষণ-চারা বিতরণ

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

জুন ১২, ২০২৩, ০৮:২৮ পিএম

পবিপ্রবিতে কৃষক প্রশিক্ষণ-চারা বিতরণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (পবিপ্রবি) এপিএ এর আয়াজনে স্থানীয় কৃষকদের মাঝে প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জুন) ১১টায় বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে আয়াজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চদ্র সামন্ত।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস, বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও  রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, “আমারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও আমাদের পুষ্টির অভাব রয়েছে। তাই আমাদের সকলকে বেশি বেশি ফল ও শাক-সবজি চাষাবাদ করতে হবে। আর এ কাজে বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার সহায়ক ভূমিকা পালন করবে।”

উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।  
এআরএস

Link copied!