ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

জুলাই ৫, ২০২৩, ০৭:২৭ পিএম

রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে পানির পাম্প বিদ্যুৎচালিত মটরের পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়াও আরও এক শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের কন্যা মাহি আক্তার (৯) ও একই গ্রামের বদ্দু মিয়ার কন্যা বিন্দু আক্তার (৯) এবং আহত শিশু ফজলুল হকের মেয়ে মারিয়া আক্তার (৮)।
তাদের বাড়ি সোনাপুর গ্রামে।

তারা স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন।

নিহতের পরিবার জানায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন শিশু গোসল শেষ করে বাড়ি এসে পানির পাম্প (বিদ্যুৎচালিত মটর) দিয়ে দ্বিতীয় বার গোসল করতে গিয়ে মাহি প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে ছাড়াতে গিয়ে আরও দুই শিশু বিদ্যুৎতায়িত হয়।

পরে শিশুদের চিৎকারে পরিবারের লোকজন ছুঁটে এসে আহত শিশুদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিসক ডা. সাবরিনা ছাত্তার দুই শিশুকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত শিশুকে হাসপাতালে না এনে স্থানীয় পল্লীচিকিৎসক দিয়ে চিকিৎসা দেয়া হয়। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন এবং নিহতের গ্রামসহ আশেপাশের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এব্যাপারে চর শৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মটরের পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দু্ই শিশুর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন।

এবিষয়ে রৌমারী থানার (ওসি) রূপ কুমার সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি এবং এ ব্যাপারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরএস

Link copied!