ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ১৮, ২০২৬, ০৫:০৩ পিএম

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, টয়লেট, হাসপাতাল চত্বর ও রোগীসেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। পরিদর্শনের সময় হাসপাতালের কয়েকটি স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গুর ঝুঁকি তৈরি করতে পারে এমন অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন তিনি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী পরিচালিত এ পরিদর্শনে সিভিল সার্জন হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন।

চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে রোগীদের মতামতও শোনেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের একটি টয়লেটের অস্বাস্থ্যকর পরিবেশ, ভবনের পেছনে আবর্জনা জমে থাকা এবং বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার ঘাটতি তাঁর নজরে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত এসব সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হাসপাতালের কর্মচারীরা তাৎক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, “বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। তাই হাসপাতাল চত্বর ও ওয়ার্ডের ভেতর-বাইরের পরিবেশ সবসময় পরিষ্কার রাখতে হবে। রোগীরা হাসপাতালে এসে যেন স্বাস্থ্যসম্মত পরিবেশ পান, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পরিদর্শনে যেসব ঘাটতি পাওয়া গেছে, সেগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “শুধু চিকিৎসাসেবা দিলেই হবে না, রোগীদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশও নিশ্চিত করতে হবে। জেলার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন বলেন, “সিভিল সার্জন মহোদয়ের নির্দেশনা আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল চত্বর ও আশপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।”

পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন রেজিস্টার ও প্রশাসনিক কার্যক্রমও পর্যালোচনা করেন এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে হাসপাতালের পরিবেশ উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধ এবং রোগীদের সেবার মান বাড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেলা সিভিল সার্জন।

এএন

Link copied!