ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্য ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০৪:৩৫ পিএম

মধ্যপ্রাচ্য ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে অবস্থানরত এবং সেখানে ভ্রমণের পরিকল্পনা করছেন-এমন মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। যেকোনো সময় পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা ওই অঞ্চল হয়ে অন্য গন্তব্যে যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া যারা বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

একই সঙ্গে মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াতের পরিকল্পনা রয়েছে এমন যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তা আগেই নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এম জি

Link copied!