ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে দেশীয় মাছ রক্ষায় পোড়ানো হল চায়না দুয়ারী জাল

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

আগস্ট ১, ২০২৩, ০৮:১৩ পিএম

মানিকগঞ্জে দেশীয় মাছ রক্ষায় পোড়ানো হল চায়না দুয়ারী জাল

মানিকগঞ্জ সদর উপজেলার বেওথা কালীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও ডিমওয়ালা মাছ ধরার কাজে ব্যবহৃত ৩৫টি চায়না দুয়ারী জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে ফেললেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে জালগুলো বেওথা নদীর তীরে  পোড়ানো হয়। এসময়ে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জহিরুল ইসলাম আকন্দসহ পুলিশ সদস্যগন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জহিরুল ইসলাম আকন্দ বলেন, এখন বর্ষা মৌসুম, ডিওয়ালা মাছ নদীতে ডিম ছাড়ছে আর সেই ডিমওয়লা মাছ ও পোনা যদি ধরা হয় তাহলে দেশীয় প্রজাতির মাছ কমে যাবে। দেশীয় প্রজাতির মাছ রক্ষার জন্যই আমাদের এই অভিযান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষার জন্য সকাল থেকে বেলা ২টা পর্যন্ত কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ৩৫টি চায়না দুয়ারি জাল জব্দ করি। অভিযান শেষে জব্দ করা জালগুলো বেওথা নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছের উৎপাদন বৃদ্ধিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিশেষ করে ডিমওয়ালা মা মাছ ও রেণু পোনা যাতে জেলেরা আহরণ করতে না পারেন, সে জন্য আমরা কঠোর অবস্থান নিয়েছি।

আরএস
 

Link copied!