ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সুন্দরগঞ্জে ঘরসহ জমি পেলেন ২১১ জন গৃহহীন

সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৩, ০৬:৪৫ পিএম

সুন্দরগঞ্জে ঘরসহ জমি পেলেন ২১১ জন গৃহহীন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষের ঘরসহ জমি পেলেন ২১১ জন গৃহহীন। উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে গৃহ ও জমির দলিল হন্তান্তর উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে ২১১ জন গৃহহীন পরিবারের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম জমির দলিলসহ ঘর হস্তান্তর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফীন খান, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, উম্মে ছালমা, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম প্রমূখ।

জানা গেছে, উপজেলায় মোট ঘরের পরিমান ২ হাজার ২৬টি। এর মধ্যে প্রথম পর্যায়ে ২৭২টি, ২য় পর্যায়ে ২০০টি, ৩য় পর্যায়ে ৭০০টি, ৪র্থ পর্যায়ের প্রথম ধাপে ২৮৯টি এবং ৪র্থ পর্য়ায়ের ২য় ধাপে ২১১টিসহ মোট ১ হাজার ৯৫১টি ঘর হস্তান্তর করা হয়েছে। বাকী রয়েছে ৭৫টি ঘর।  

আরএস

Link copied!