ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দোয়ারাবাজারে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ৮৭টি পরিবার

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৩, ০৭:৪০ পিএম

দোয়ারাবাজারে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ৮৭টি পরিবার

সারা বাংলাদেশের ন্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৮৭ টি স্বপ্নের ঘর ভুমিহীনদের চাবি হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ মোর্শেদ মিশুর সভাপতিত্বে ও দোয়ারাবাজার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রব্বানী চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শেখ মোঃ মহসিন, উপজেলা প্রানীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার ছানা, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, বেগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম,মান্নাগাওঁ ইউনিয়নের চেয়ারম্যান ইজ্জত আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আম্বিয়া আহমেদ, সাবেক দোহালিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন প্রমুখ।

আরএস

Link copied!