ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

টাঙ্গাইলের ৯ উপজেলা গৃহহীন মুক্ত ঘোষণা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৩, ০৭:৪৮ পিএম

টাঙ্গাইলের ৯ উপজেলা গৃহহীন মুক্ত ঘোষণা

টাঙ্গাইলে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ৩১৪টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। 

বুধবার(৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারের নতুন ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।

এ সময় টাঙ্গাইলের নয়টি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করার পর টাঙ্গাইলের বাসাইলে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘরের দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। এ সময় বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘাটাইল উপজেলায় ৪০টি, নাগরপুরে ৩৮, সদরে ৬৭, মির্জাপুরে ৬৪, কালিহাতীতে ১৮, ভূঞাপুরে ৪২, বাসাইলে ১৫টি পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়। এদিন টাঙ্গাইলের নাগরপুর, মির্জাপুর, বাসাইল, কালিহাতী এবং ঘাটাইল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হহয়েছে। এর আগে আরও চার উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে জেলার ১২ উপজেলার মধ্যে ৯ উপজেলা গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো। এছাড়া বাকি তিন উপজেলাকে দ্রুত গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

আরএস

Link copied!