ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জুরাইনে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৪, ২০২৩, ১০:৪৫ এএম

জুরাইনে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

রোববার দিবাগত রাত ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন- আতাহার আলী (৩৫), আলতাব সিকদার (৭২), মর্জিনা বেগম (৫০), মুক্তা খাতুন (৩০) ও আফসানা (৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, গভীর রাতে জুরাইন থেকে নারী শিশুসহ দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এদের মধ্যে আতাহার আলীর ৫০ শতাংশ, আলতাব শিকদারের ২ শতাংশ, মুক্তা খাতুনের ৪৫ শতাংশ, মর্জিনা বেগমের ৫ শতাংশ ও শিশু আফসানার ২৫ শতাংশ ফেস বার্ন হয়েছে। এদের মধ্যে তিনজনকে জরুরি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে বাকি দুজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মাহবুব বলেন, তারা জুরাইন সর্দার বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন। বিস্ফোরণে দগ্ধরা সবাই একই পরিবারের সদস্য।

এইচআর

Link copied!