ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৫:৪২ পিএম

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

পথ শিশু, পথবাসী এবং পরিবেশ বিষয়ক সচেতনতামূলক সামাজিক সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার ২০২৩-২৪ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা মজুমদার ও ভাইস চেয়ারম্যান গাজী আলিম আল রাজি সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি এবং  চাঁদপুর জেলা শাখার সদ্য সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহি সদস্য সাইফুল ইসলাম সিফাতের তত্ত্বাবধানে ৩৯  সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি পদে ডা. মনিরুজ্জামান মহসিন, সাধারণ সম্পাদক মো. শিমুল হাছান ও সাংগঠনিক সম্পাদক মো. রাফিউ হাসান হামজাকে নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘এ দায়িত্ব আমাদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। আমরা চাঁদপুরের অসহায় মানুষের জন্য কাজ করে সমাজ ও সাধারণ মানুষের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করে দেশ ও সমাজের উন্নতি করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

কমিটির সদস্যরা হলেন- সহ সভাপতি সাইফুল ইসলাম সোহেল, সোহেল রানা, তুষার মজুমদার, বাদল কাসারী, ওমর ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ আহমেদ, ইব্রাহিম খলিল বাদল, কবির মিয়াজী, সহ সাংগঠনিক সম্পাদক এস এম ইকবাল, অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহাগ আহম্মেদ, প্রচার সম্পাদক হোসেন ব্যাপারী, সহ প্রচার সম্পাদক ফাহাদ বিন আমিন, আলো সম্পাদক ফয়সাল চৌধুরী, সহ আলো সম্পাদক ফাহাদ হোসেন, কাজী মুস্তাফিজুর রহমান, শাহাদাত হোসেন, আশরাফুল জাহান শাওলিন, সাজ্জাদ হোসেন রনি, কেফায়েত কাশফি, মাসুদ হোসেন, নাঈম হোসেন, স্বাস্থ্য সম্পাদক ডা. আরিফুল হাসান, ডা. নজীবুল আলম মিয়াজি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন রিপন মিয়াজী, শিক্ষা সম্পাদক ওমর ফারুক জয়, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, রফিকুজ্জামান রনি, খন্দকার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া, নির্বাহী সদস্য আব্দুল আজিজ, মাহমুদ হাসান মিয়াজী, জহিরুল ইসলাম ও সাজিদ মাহমুদ সাদ্দাম।

উল্লেখ্য, ‘মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার স্লোগান’ কে সামনে রেখে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ২০১৪ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এটি সরকারি রেজিস্ট্রেশনভুক্ত সংগঠন। যার রেজিস্ট্রেশন নং ঝ-১২৯৪৩, তারপর থেকে এ সংগঠনটি দেশের ৬৪ জেলায় তাদের কমিটির মাধ্যমে মানবতার সেবায় কাজ করে আসছে।

এআরএস

Link copied!