ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নারীসহ নিহত ২

সাহিদুল ইসলাম ভূঁইয়া

নভেম্বর ২৫, ২০২৩, ০৯:৩৬ এএম

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নারীসহ নিহত ২

সাতক্ষীরায় সাত সকালে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুত্বর আহত হয়েছেন।

আজ শনিবার সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে খুলনার খানজাহান আলী থেকে দুজন যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার সাতক্ষীরার দিকে আসছিল। পথে সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে  সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী তেলের খালি ড্রাম ভর্তি একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নারীসহ প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই প্রাইভেট কারের চালক। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কজনক। সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার এসআই মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআরএস

Link copied!