ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিসেম্বর ২৭, ২০২৩, ০৬:২০ পিএম

কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী পালিত

কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিতে পুষ্প অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সম্মিলিত 
সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেসক্লাব, কুড়িগ্রাম সরকারি কলেজ, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এরপরে সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ এর উদ্যোগে কলেজ মাঠে দিনব্যাপী মেলায় কবিতা, বিভিন্ন প্রকাশনার মোড়ক উন্মোচন, লেখক ও কবি সম্মিলন স্বরচিত সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধন করেন-কবিপত্নী ডা. আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন, সিনিয়র সাংবাদিক সফি খান, একুশে পদকপ্রাপ্ত এ্যাড. আব্রাহাম লিংকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর, সদস্য সচিব কবি সাম্য রাইয়ান প্রমুখ।

এইচআর

Link copied!