ফেনী প্রতিনিধি
জুন ১৩, ২০২৬, ০১:১৭ পিএম
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ৪৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে সভাপতি পদে হারুন ও সিনিয়র সহ-সভাপতি পদে সাব্বির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিন গত বুধবার ও বৃহস্পতিবার জেলার ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের নির্বাচনে লড়তে ২৪টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিস সেক্রেটারি মেহেরাব হোসেন রিয়াদ জানান, তফসিলে বর্ণিত মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিনে সর্বমোট ৪৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হচ্ছেন- সভাপতি পদে হারুন উর রশিদ, সিনিয়র সহ-সভাপতি পদে আমান উদ্দিন কায়সার সাব্বির। জুনিয়র সহ-সভাপতি পদে রিয়াজ মো. সাইদুর রহমান জুয়েল, মো. মাঈন উদ্দিন, সাইদুল মিল্লাত, কাজী জামাল উদ্দিন, ফরহাদ উদ্দিন চৌধুরী, ফয়জুল্লাহ নোমানী।
এছাড়াও সাধারণ পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ নুর উদ্দিন, কাজী জামাল উদ্দিন, সাবরিনা চৌধুরী, মোহাম্মদ আব্বাস ফারুক ভূঁইয়া, আবদুল কাইয়ুম, মো. শারাফাত হোসেন চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান, সাইফুল ইসলাম, মো. ইসমাঈল, মোহাম্মদ ইদ্রিস আলী, মো. রায়হান উল্লাহ, আবদুল্লাহ আল মামুন, মো. নুরুল আফছার মজুমদার, আতাউর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম।
সহযোগী পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, রমিজ উদ্দিন আহমেদ, মোস্তাফা কামাল, মোহাম্মদ আজীজুর রহমান, মোহাম্মদ আবু তালেব মজুমদার, মোহাম্মদ মাহবুবুল হক, বিবি কুলছুম, মোহাম্মদ তামিম, মোহাম্মদ শোয়াইব, আরিফুল ইসলাম মাহমুদ, কাজী শাহ আলম রিপন, মো. শাহ আলম, মো. নুর নবী, জীবন এন এন জীবন, কামরুল ইসলাম চৌধুরী, ছায়েদুল হক, মোহাম্মদ মুছা হাসনাত, মো. দেলোয়ার হোসেন। গ্রুপ পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শহীদুল ইসলাম ভূঁঞা।
এর আগে গত ৪ মে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। জিপি মো. নুরুল আমিন খানকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং ফেনী জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ এনামুল হক ও ফেনী সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক গোলাম হায়দার মজুমদারকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এএন