ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

আনসার-ভিডিপিতে নারী সদস্যদের জাপানি ভাষা প্রশিক্ষণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৩, ২০২৬, ১২:৪৩ পিএম

আনসার-ভিডিপিতে নারী সদস্যদের জাপানি ভাষা প্রশিক্ষণ

নারীর ক্ষমতায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে ২০২৬–২০২৭ অর্থবছরে নারী সদস্যদের জন্য জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ (N-5) কার্যক্রম শুরু করা হচ্ছে।

শনিবার জানানো হয়, আগামী ৫ জুলাই ২০২৬ থেকে ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত ৯০ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। দেশের মোট ১৩টি প্রশিক্ষণ কেন্দ্রে কার্যক্রমটি পরিচালিত হবে।

প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- আনসার-ভিডিপি একাডেমি, গাজীপুর; ভিটিসি, নবাবগঞ্জ, ঢাকা; এবং ১১টি জেলা কমান্ড্যান্ট কার্যালয় ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার।

প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে মোট ৫২০ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহীদের নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে AVMIS অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে এবং ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।

আনসার-ভিডিপি কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের মাধ্যমে নারী সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের পথ সুগম হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রশিক্ষণ কর্মসূচি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দক্ষ জনশক্তি গঠনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

এএন

Link copied!