ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জয়পুরহাটে অপহরণের অভিযোগে যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

মার্চ ১, ২০২৪, ০৫:৪৪ পিএম

জয়পুরহাটে অপহরণের অভিযোগে যুবক আটক

অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে ১৪ বছরের এক কিশোরী উদ্ধারসহ অপহরণকারী মানিক হোসেনকে জয়পুরহাটের কাশিয়াবাড়ি থেকে গ্রেপ্তার করেছে করেছে র‌্যাব।

গ্রেপ্তার মানিক হোসেন (২০) জয়পুরহাট সদর উপজেলার খাসপাহুনন্দা গ্রামের মামুনুর রশিদের ছেলে।

শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তারা জানান, গত ২৮ ফেব্রুয়ারি ওই কিশোরী নিজ বাড়ি খাস পাহুনন্দা গ্রাম থেকে বেড়ানোর কথা বলে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া না গেলে মেয়েটির বাবা জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে কাশিয়াবাড়ী এলাকা থেকে ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাবের অভিযানিক দল।

পরে ভিকটিমকে অভিভাবকেট নিকট এবং অপরহণকারীকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!