ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৪, ০৮:১১ পিএম

এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় এমপি সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় জলঢাকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জলঢাকা পৌর আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা।

স্থানীয় এমপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় এ সংবাদ সম্মেলন করেন তারা।

এর আগে একই দিন শনিবার সকালে পৌরসভা উপ-নির্বাচনকে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগ কর্তৃক স্থানীয় এমপির বিরুদ্ধে বিএনপির পক্ষে নির্বাচন করার একটি মাইকিং বের করেন।

তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার দায়ে মাইক এবং অটো থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে একটি অনাকাঙ্ক্ষিত ইস্যুর লাগাম টেনে পৌর আওয়ামী লীগ অফিস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও পৌর উপ-নির্বাচনের মেয়র প্রার্থী নাসিব সাদিক হোসেন নোভা।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- পৌর যুবলীগের আহ্বায়ক নজমুল কবির মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মশিউর রহমান বাবু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক লাভলুর রশিদ প্রমুখ।

ইএইচ

Link copied!