ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বৈশাখী রঙে নাচ প্রতিযোগিতা, বিজয়ী ঢাকা-রংপুর

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মে ১১, ২০২৪, ১১:২৯ এএম

বৈশাখী রঙে নাচ প্রতিযোগিতা, বিজয়ী ঢাকা-রংপুর

বৈশাখের রং লাগাও প্রাণে কর্মসূচির আওতায় বাংলার বৈশাখ, বাংলার নাচ-১৪৩১ প্রতিযোগিতার চূড়ান্ত আসরের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১০ মে) কুড়িগ্রাম শেখ রাসেল পৌর মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগের পলাশপুর বিদ্যানিকেতন।

বাংলার বৈশাখ, বাংলার নাচ প্রতিযোগিতায় এবারে প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ময়মনসিংহ বিভাগের ১০৯ নং শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩য় স্থান অধিকার করেছে বরিশাল বিভাগের জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ।

বাংলার বৈশাখ, বাংলার নাচ প্রতিযোগিতায় এবারে মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে সিলেট বিভাগের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৩য় স্থান অধিকার করেছে বরিশাল বিভাগের জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ।

আজকের চূড়ান্ত পর্যায় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু অ্যাকাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

তিনি বলেন, বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের জন্য একটা প্লাটফর্ম তৈরি করেছে, যে প্ল্যাটফর্ম শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে কাজ করে যাবে। আজকের শিশুরাই একদিন স্মার্ট বাংলাদেশের মূল কারিগর হবে, তাই বিদ্যায় বুদ্ধিতে সাংস্কৃতিক বিকাশের পথ মসৃণ করতেই বাংলাদেশ শিশু একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৈশাখের রং লাগাও প্রাণে, কর্মসূচিটি ২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশ শিশু একাডেমি আয়োজন করেছিল। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।

এবারের প্রতিযোগিতাটি দুটি শাখায় বিভক্ত ছিল। ক.  প্রাথমিক শাখা (১ম থেকে ৫ম শ্রেণি) খ. মাধ্যমিক শাখা (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি)। এবারের এই প্রতিযোগিতায় সারাদেশের ৩০৫টি স্কুল অংশগ্রহণ করেছিল। যেখানে মোট অংশগ্রহণকারী প্রতিযোগীর সংখ্যা ১৫২৫ জন যার মধ্যে মেয়ে ১৩৭২ জন এবং ছেলে ১৫৩ জন।

জেলা শহরের প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক দুটি শাখায় প্রথম স্থান অধিকারী স্কুলকে নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতাটি ২৪ থেকে ২৬শে এপ্রিল অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ে ১২২টি স্কুল অংশগ্রহণ করেছিল। যেখানে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬১০ জন। এর মধ্যে মেয়ে ৫৮০ জন এবং ছেলে ৩০ জন।

বিভাগীয় পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক শাখায় বিজয়ী হওয়া ১৬ টি স্কুল চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যেখানে মেয়ের সংখ্যা ৭৮ জন এবং ছেলে ২ জন।

‘বাংলার বৈশাখ, বাংলার নাচ’ শীর্ষক জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী ১১ ই মে শনিবার বিকাল ৩ টায় কুড়িগ্রাম শেখ রাসেল পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বিআরইউ

Link copied!