ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেয়ের সঙ্গে এসএসসি পাস করলেন মা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৪, ১২:০৫ পিএম

মেয়ের সঙ্গে এসএসসি পাস করলেন মা

এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে একসঙ্গে পাস করেছেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলরর ও প্যানেল মেয়র-৩ সাবিয়া সুলতানা ও তার মেয়ে।

প্রকাশিত ফলাফলে মা সাবিয়া সুলতানা পেয়েছেন জিপিএ-৩.৬৪ ও মেয়ে মোহিনী পেয়েছেন ৩.৫০ পয়েন্ট।

মা পরীক্ষায় অংশ নেন আসমতিয়া মাদরাসা থেকে ও মেয়ে অংশ নেন শহরের ইসলামিয়া স্কুল থেকে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের এক নারী মহিলা সদস্য নুরুন্নাহার বেগম ও তার মেয়ে নাসরিন আক্তারও এক সঙ্গে এসএসসি পাস করেছেন।  

তবে ৪৪ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফলে মেয়ের চেয়ে এগিয়ে রয়েছেন মা। মা ও মেয়ের একসঙ্গে পাস করার ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছেন। সবাই ইউনিয়ন পরিষদ মেম্বার নুরুন্নাহার বেগমের প্রশংসা করছেন।  

মা নুরুন্নাহার বেগম ও মেয়ে নাসরিন আক্তার নাসিরনগর উপজেলার চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। মা কারিগরি বিভাগ থেকে ও মেয়ে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। নুরুন্নাহার বেগম জিপিএ ৪.৫৪ ও মেয়ে নাসরিনের জিপিএ ২.৬৭। নাসরিনের বয়স ১৮ বছর।

নুরুন্নাহার বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন ছিলেন রক্ষণশীল। এ অবস্থায় পড়াশুনা চালিয়ে যেতে পারিনি। এক পর্যায়ে মেম্বার নির্বাচিত হই। এ নিয়ে দুইবার মেম্বার। সবার অনুমতি নিয়ে আবার পড়াশুনা করি।

ইএইচ

Link copied!