ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোরহানউদ্দিনে ইয়াবা ও গাঁজাসহ আটক ১

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মে ১৮, ২০২৪, ০৫:৩১ পিএম

বোরহানউদ্দিনে ইয়াবা ও গাঁজাসহ আটক ১

ভোলার বোরহানউদ্দিনে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ মো. শাহজাহান (৪৫) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার  (ডিবি) একটি টিম।

ভোলা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম সেবার দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তত্ত্বাবধানে শনিবার ভোর রাতে জেলা ডিবি পুলিশ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

এ সময় বোরহানউদ্দিন থানা এলাকার পৌরসভার দক্ষিণ বাসস্ট্যান্ডের কালভার্টের উত্তর পাড় ৪নং ওয়ার্ডস্থ জনৈক আবুল কাশেমের মালিকানাধীন টিনশেড বসত বিল্ডিংয়ের ভাড়াটিয়া শাহজাহানের বসত ঘরের উত্তর পাশের রুম থেকে মাদক ব্যবসায়ী মো. শাহজাহানকে নিষিদ্ধ ১ হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটক শাহজাহান বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউপির চকডোষ ৮নং ওয়ার্ডের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে।

এ বিষয় আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইএইচ

Link copied!