ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

মধুপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে গণসংবর্ধনা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১৮, ২০২৪, ০৮:৪৬ পিএম

মধুপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে গণসংবর্ধনা

টাঙ্গাইলের মধুপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. ইয়াকুব আলীকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক কৃষি মন্ত্রী এমপি ড. মো. আব্দুর রাজ্জাক।

শনিবার বিকালে মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মধুপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মধুপুরের পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান।

অনুষ্ঠান শুরু হওয়ার আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন।

অনুষ্ঠান শুরুতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইয়াকুব আলীকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু সাইদ তালুকদার দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কাজী মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মো. সাদিকুল ইসলাম সাদিকসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করবেন ব্যান্ড সঙ্গীত শিল্পী হাসান।

ইএইচ

Link copied!