ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বাহারি পান বিক্রেতা জেলখানা মোড়ের কাউসার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মে ২৪, ২০২৪, ০২:৩৭ পিএম

বাহারি পান বিক্রেতা জেলখানা মোড়ের কাউসার

কিশোরগঞ্জের নতুন জেলখানা মোড়ে গিয়েছেন, তবে কাউসারের দোকানের পান খাননি, এমনটা হয় না। দোকানে হরেক রকমের সুস্বাদু পানের পসরা সাজিয়ে বসে আছেন ৩০ বছরের যুবক কাউসার মিয়া।

ভিন্ন স্বাদের নানা রকমের পান দেখে জিভে জল আসে পান প্রেমিদের। বিভিন্ন ধরনের মসলা দিয়ে তৈরি করা পান মুখে দিলেই ভিন্ন ধরনের স্বাদ পাওয়া যায়। প্রতিদিন অসংখ্য ক্রেতা তার দোকানে ভিড় জমান আল কাউসার পান বিতানে।

কাউসারের দোকানে রয়েছে, ১০ টাকায় আশা, ২০ টাকায় ভালবাসা, ৩০ টাকায় রোমান্টিক, ৪০ টাকায় তানিয়া, ৫০ টাকায় নয়নমণি, ৬০ টাকায় অন্যরকম, ৭০ টাকায় প্রেম ভিখারি, ৮০ টাকায় শুকপাখি, ৯০ টাকায় আবেগ ও ১০০ টাকায় পাওয়া যায় প্রাণ স্বজনী পান।

সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ক্রেতাদের চাহিদা অনুসারে পানের খিলি তৈরিতে ব্যস্ত থাকেন কাউসার। ভুলে যান নাওয়া খাওয়ার কথা।

পান খেতে আসা শামীম হোসাইন বলেন, কাউসার ভাইয়ের পানের জুড়ি নেই। এত মজাদার স্বাদের পান এখানে এসে, না খেলে বোঝা যাবে না। আমি নিয়মিত এখানে পান খেতে আসি এবং বাসার জন্য নিয়েও যাই।

পানের ক্রেতা শাখাওয়াত ও আলামিন বলেন, জেলখানা মোড়ে আসলেই আমি কাউসারের দোকানের পান খাই। পানগুলো খেতে খুবই মজা।

পান বিক্রেতা কাউসার জানান, প্রায় ১৮ বছর ধরে এখানে তার এই ব্যবসা। বাহারি পান খেতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এতে তার আনন্দ লাগে। ব্যবসার পরিধি আরও বাড়াতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

ইএইচ

Link copied!