ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
জুন ২, ২০২৪, ০১:১৯ পিএম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০১ জুন) নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রাজিব ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী।
শিক্ষক নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি ছিলেন-প্যানেল মেয়র মোহাম্মদ আলী,কাউন্সিলর সোলায়মান, গোলাম মোস্তাফা প্রমুখ।
বিআরইউ