ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

লালমনিরহাটে নিখোঁজ ছাত্রের সন্ধানে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট প্রতিনিধি:

জুন ৪, ২০২৪, ০১:৪৭ পিএম

লালমনিরহাটে নিখোঁজ ছাত্রের সন্ধানে মানববন্ধন

তিন সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলাউদ্দিন সরকার আপনের(১২) সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার।

মঙ্গলবার (০৪ জুন) সকালে লালমনিরহাটের মিশনমোড়ে এলাকায় মানববন্ধন করে তারা।

নিখোঁজ আপন সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালীটারি তালিমুল কুরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। সে গত ১৫ মে নিখোঁজ রয়েছে।

আপনের পিতা জরিপ উল্ল্যাহ মানববন্ধনে বলেন, তার ছেলে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায়। মাদ্রাসায় যোগাযোগ করলে তারা কিছু জানেনা বলে জানায়। এবং নিখোঁজ সন্তানের উদ্ধারের ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ কোন সহযোগিতা করছে না বলেও জানান তিনি।

এ সময় মানববন্ধনে পরিবারের পাশাপাশি এলাকাবাসী অংশ নেন। এ ব্যাপারে মানববন্ধন শেষে ছেলেকে উদ্ধারে সহায়তা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে পরিবার। নিখোঁজ আপন লালমনিরহাট পৌরসভা এলাকার বালাটারী এলাকার জরিপ উল্ল্যাহর ছেলে।

বিআরইউ

Link copied!