ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুড়িগ্রামে পুরোহিত সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০৪:০৯ পিএম

কুড়িগ্রামে পুরোহিত সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন

কুড়িগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পুরোহিত সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের ৯ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম দক্ষিণপাড়া মন্দির চত্বরে ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

উদ্বোধন অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মেঘলা চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বক্সী, দক্ষিণ মিস্ত্রি পাড়া পূজা মণ্ডপ সভাপতি সাংবাদিক শ্যামল ভৌমিক প্রমুখ।

৯ দিনব্যাপী এ প্রশিক্ষণে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, ভূমি আইন আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা বিষয়ে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

ইএইচ

Link copied!